ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় একরাম ও তামান্না। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুদের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!”

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫