ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

বাংলার খবর ডেস্ক
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪৮ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্তবর্তী পাল্লাথল পুঞ্জি এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবি ৫২ ব্যাটালিয়নের পাল্লাথল বিওপি টহল দল তাদের আটক করে।

আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বিভিন্ন গ্রামে।

আটককৃতরা জানান, তারা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

বড়লেখা থানার ওসি আবুল হাশেম সরকার জানান, এখনও পুলিশি হেফাজতে নেওয়া হয়নি। বিজিবির পক্ষ থেকে তাদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

আপডেট সময় ০৪:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫