ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হলেন জামালপুরের ফরহাদ হোসেন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জামালপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহীর মো.তোফাজ্জল হোসেনের ছেলে। সে জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি শিক্ষা সমাপ্ত করেন। কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০১২ এবং
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (ময়মনসিংহ) এইচএসসি-২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সেশন: ২০১৪-১৫)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

উল্লেখ্য ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। জামালপুর এর কৃতি সন্তান ফরহাদ হোসেন এর এই সাফল্যে এলাকাবাসী তাঁর ভূয়সী প্রশংসা করেন ও সামাজিক যোগাযোগ মাধমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হলেন জামালপুরের ফরহাদ হোসেন

আপডেট সময় ১১:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫