ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শেরপুরে ইউপি চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ তুলেছেন জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. সাঈয়েদ আঙ্গুর।

গত ২৮ জুন (শনিবার) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সৈয়দ আঙ্গুর বলেন, তিনি ঢাকার বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং একটি মিডিয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। কিছুদিন আগে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে চোরাকারবারি, চাঁদাবাজি ও জমি দখলের সংবাদ প্রকাশিত হয়।

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ জুন বিকেলে নয়াবিল দক্ষিণবাজার এলাকায় চেয়ারম্যান মিজান, তার ভাই নূরে আলম সিদ্দিক শাহীন, নূরল আমিন, সুমাইল, সারোয়ার, স্বাধীন, ছফর উদ্দিনসহ একদল লোক আমার পথরোধ করে প্রাণনাশের হুমকি দেয়। সেদিন জনসম্মুখে হামলার চেষ্টা হলেও আমি কোনরকমে বেঁচে যাই।”

তিনি আরও জানান, দলীয় নির্দেশে তিনি শেরপুর জেলার ৫টি থানায় জনতার দলের কমিটি গঠনের জন্য ঢাকার বঙ্গবাজার থেকে নালিতাবাড়ীতে আসেন। ২৮ জুন নিজ বাড়ির নির্মাণকাজ দেখতে গিয়ে সিধুলী গ্রামে পুনরায় হামলার শিকার হন তিনি। এ সময় মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সৈয়দ আঙ্গুর দাবি করেন, “চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে, যার মধ্যে ছাত্র হত্যা ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগও রয়েছে।”

তিনি বলেন, এ ঘটনায় তিনি শেরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জনতার দলের শেরপুর জেলা সভাপতি বুলবুল আহমেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

শেরপুরে ইউপি চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫