ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

সাবেক মেয়র মানিকের মায়ের ইন্তেকাল, জানাজায় হাজারো মানুষের উপস্থিতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকের মমতাময়ী মা আউলিয়া বেগম (৭৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ জুন) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ জোহর মাধবপুর পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী, সাবেক মেম্বার হাজী সিদ্দিক মিয়া প্রায় ৯ বছর আগে ইন্তেকাল করেন।

জানাজায় অংশ নেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাসেম, মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মানুষ।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

সাবেক মেয়র মানিকের মায়ের ইন্তেকাল, জানাজায় হাজারো মানুষের উপস্থিতি

আপডেট সময় ১২:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫