ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মাজার থেকে ফিরে পরিবারের কাছে অভিনেতা সমু চৌধুরী

জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেতা সমু চৌধুরী সম্প্রতি মাজারে অবস্থান শেষে নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছেন। মাজারে গামছা পরে গাছতলায় শুয়ে থাকা অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৩টার দিকে পাগলা থানার পুলিশ তাকে তার খালাতো ভাই অপু চৌধুরীর জিম্মায় হস্তান্তর করে। এই সময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার (১১ জুন) রাতে ঢাকার একটি পাঠাও মোটরসাইকেলে করে তিনি কিশোরগঞ্জ জেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিনের মাজারে যান। পরদিন বিকেলে মাজারের পাশে এক গাছতলায় গামছা পরে শুয়ে ছিলেন তিনি। ওই অবস্থার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনি গামছা পরা অবস্থায় ছিলেন, পরে ট্রাউজার ও টি-শার্ট পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘটনাটি দেখে অনেকে ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী মাজার এলাকায় উপস্থিত হয়। পরে সমু চৌধুরী জানান, তিনি পুরোপুরি সুস্থ এবং সারারাত মাজারে ধ্যানে ছিলেন। ভোরে ব্রহ্মপুত্র নদে গোসল করে গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। সেই মুহূর্তেই কেউ ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ আল-মামুন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন তার সঙ্গে দেখা করেন। মেডিকেল পরীক্ষার পর জানা যায়, সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তবে চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

নব্বইয়ের দশকে টেলিভিশন ও মঞ্চে দর্শকদের মাতিয়ে তোলা এই অভিনেতা এক সময় অভিমান করে যশোরের গ্রামের বাড়িতে চলে যান। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবার অভিনয়ে ফিরে আসেন।
১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত “আদরের সন্তান” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তিনি “দোলন চাঁপা”, “শত জনমের প্রেম”, “মায়ের অধিকার”, “দেশ দরদী”, “মরণ নিয়ে খেলা”, “প্রেমের নাম বেদনা”, “যাবি কই”, “সুন্দরী বধূ” সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

মাজার থেকে ফিরে পরিবারের কাছে অভিনেতা সমু চৌধুরী

আপডেট সময় ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫