ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মাধবপুরে ফুটপাত দখল করে ব্যবসা: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম বাজার এলাকায় ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে দোকান বসানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবিরের নেতৃত্বে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে কাপড় গলি, মোদক গলি ও রিকশা গলিসহ বাজারের ভেতরের চলাচলের রাস্তাগুলোতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ১০ জন দোকান মালিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, এসব দোকান মালিক বাজারের ভেতরের রাস্তা ফুটপাত হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করতেন। এতে করে বাজারে আসা সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে এবং পকেটমার ও চুরির মতো ঘটনা ঘটত।

জরিমানাপ্রাপ্ত দোকান মালিকরা হলেন: প্রসেনজিৎ সরকার, অসীম রায়, লিটন বণিক, অমর দেবনাথ, তানপল পাল, জগদীশ সরকার, গৌতম দাস, বিকাশ রায়, পরিতোষ মোদক ও কৃষ্ণ দাস।

অভিযান চলাকালে যানজট নিরসনে ঢাকা–সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডেও অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে বাজারের অভ্যন্তরে পার্ক নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউএনও।

মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর দুটি দল অভিযানে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “মাধবপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এখানে কেনাকাটা করতে আসে। কিন্তু ফুটপাত দখলের কারণে ভীষণ জনদুর্ভোগ দেখা দেয়। তাই জনস্বার্থে এই অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

মাধবপুরে ফুটপাত দখল করে ব্যবসা: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫