ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিবাহ বিচ্ছেদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছানোয়ার হোসেন নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন এলাকাবসী সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ আপ ট্রেনটি যখন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিলো ঠিক সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ছানোয়ার হোসেন। চলন্ত ট্রেনে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার বলেন, নিহত ব্যক্তি ট্রেন আসার আগেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। যখন ট্রেনটি আসে তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুবছর ধরে এখানে কর্মরত আছেন। আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবারকে অবগত করা হয়েছে।

এছাড়াও নিহতের সহকর্মীরা জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

বিবাহ বিচ্ছেদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫