ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করতে চাই: সৈয়দ মোঃ ফয়সল

“জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ মোঃ ফয়সল।

বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “তেলিয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত এই এলাকার মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমাদের বড়ভাই, সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ কায়সার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে শাহপুর রেলস্টেশন উদ্বোধন করেছিলেন। এই রেলস্টেশনকে ঘিরেই শাহপুর এলাকায় হাট-বাজার গড়ে উঠেছে।”

এসময় তিনি আরো বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে যুবক মনে হয়।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বিএনপি নেতা ফরাস উদ্দিন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করতে চাই: সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৯:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫