ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই: ডা. শফিকুর রহমান

(বাংলার খবর ডেস্ক) 

জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই, বরং বিশ্ব নবী (সা.)-এর ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলটি সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সব ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তা আমরা জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, ‘জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি।’

জামায়াত আমির বলেন, বিশ্বনবী (সা.)-এর ওপর নাজিলকৃত কালামে হাকিমে মানবজীবনের সকল সমস্যার সমাধান দেয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেককেই বাস্তবজীবনে কোরআনের আদর্শের অনুসারী হয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১২:০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫