ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

র‍্যাবের সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল বরখাস্ত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

সেহেতু জাবেদ ইকবালকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

র‍্যাবের সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল বরখাস্ত

আপডেট সময় ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫