ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৬০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করেছেন রবিনটেক্স নামের একটি কারখানার শ্রমিকরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর লেফটেনেন্ট মুবীন ও ৩ সৈনিকসহ ৬০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের রবিনটেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর আহত অন্য ৩ সৈনিক হলেন মোহাম্মদ বাঁধন, সোহরাব হোসেন, মেহেদী হাসান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভিতরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার সকালে আগের মতোই তাদের দাবি নিয়ে কারখানার ভিতরে অবস্থান করছিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে বাগবিতণ্ডা হয়। পরে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পানির বোতল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে সরিয়ে তাদের দেন।

পরে শ্রমিকরা কারখানার বাহিরে এসে ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে সেনা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় সেনাবাহিনীর ২ সদস্য গুরুতর আহত হন। তাদেরসহ অন্য আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আগে আমাদের ৫০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে দেয় কর্তৃপক্ষ। আমরা আমাদের দাবি জানিয়ে আসছিলাম। আমরা কারখানার ভিতরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছিলাম। কিন্তু সেনাবাহিনীর লোকজন আমাদের ওপর লাঠিচার্জ শুরু করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, কারখানাটির মালিকপক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর আহত সদস্যের চিকিৎসা চলছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৬০

আপডেট সময় ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫