ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে অপহরণের পর কুপিয়ে জখম

প্রতীকী ছবি

বাংলার খবর ডেস্ক:

খুলনার রূপসায় জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে (৪০) অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি রাজাপুর এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ প্রয়াত আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর ভ্রাতৃমঞ্চের সামনে থেকে তাঁকে তুলে নেওয়া হয়। এরপর পপুলার জুটমিলের সামনে এলোপাতাড়ি কোপানো হয়। রাতে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, অপহরণের খবর পেয়েছেন তাঁরা। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: খুলনায় বাস বন্ধ: লকডাউন ঘিরে মাওয়া রুটে ঢাকার যাত্রীদের ভোগান্তি

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

খুলনার রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে অপহরণের পর কুপিয়ে জখম

আপডেট সময় ০১:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬