ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি Logo সিলেটে ৫ হাজার ১০৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প, ফেব্রুয়ারিতে চালু হতে পারে নতুন ট্রেন Logo গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার Logo মাধবপুরে বেদে পল্লীর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Logo অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে মাধবপুরে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা Logo মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Logo দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী Logo শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি Logo টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

বাংলার খবর ডেস্ক:

গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। তাঁর দাবি, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল এবং সনদে স্বাক্ষর করা হয়েছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন দল সেই রায় উপেক্ষা করছে।

গোলাম পরওয়ার বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। গণভোটের রায় মেনে নেওয়া হলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।

দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনাও ঘটছে।

জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে।

গোলাম পরওয়ারের দাবি, এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি

error:

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬