ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি Logo সিলেটে ৫ হাজার ১০৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প, ফেব্রুয়ারিতে চালু হতে পারে নতুন ট্রেন Logo গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার Logo মাধবপুরে বেদে পল্লীর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Logo অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে মাধবপুরে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা Logo মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Logo দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী Logo শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি Logo টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী

বাংলার খবর ডেস্ক:

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ জন্য অভিভাবকদের সন্তানদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। তবে খেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করাই এ উদ্যোগের লক্ষ্য।

এ ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি

error:

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬