ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি Logo সিলেটে ৫ হাজার ১০৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প, ফেব্রুয়ারিতে চালু হতে পারে নতুন ট্রেন Logo গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার Logo মাধবপুরে বেদে পল্লীর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Logo অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে মাধবপুরে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা Logo মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Logo দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী Logo শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি Logo টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

বাংলার খবর ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে শ্রীমঙ্গলে শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। এতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শীতের শুরুতেই এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হচ্ছেন।

এদিকে প্রতিদিন কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও রোদের তেমন উত্তাপ থাকছে না। ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি বজায় থাকছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকায় পুলিশ হাত দেবে না, রাজশাহী রেঞ্জের ৭১ ওসিকে শপথ: ডিআইজি

error:

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

আপডেট সময় ০২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬