ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ

নরসিংদীর শিবপুরে পুকুর খননের সময় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কুমরাদী এলাকার বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এ সময় বিষয়টি ভেকুচালক শামীম শেখ আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকালে জানতে পারি, পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে অজ্ঞাতপরিচয় একজনের অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে লাশটি পচে যাওয়ায় বলা যাচ্ছে না নারী নাকি পুরুষ। তবে ধারণা করা হচ্ছে, এটি নারীর মরদেহ হতে পারে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ

আপডেট সময় ০৭:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫