ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo লাখাইয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে করাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট Logo মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান Logo মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর আরিফুল হক Logo বাহুবলের মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ Logo পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন

নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ীতে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ইমামবাড়ীস্থ মাদানী পাঠাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি জরুরি সময়ে রক্তের অভাবে জীবনহানির ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর কালিয়ারভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক চৌধুরী, জামিয়া ইমামবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি লুৎফর খান রহমান, মাদানী পাঠাগারের পরিচালক হাফেজ মাওলানা মূওয়াজ আহমদ, হাফেজ মাওলানা মঈন উদ্দিন এবং প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ভুট্টু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে অর্থায়ন করেন কানাডাপ্রবাসী ও দেবপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট ইমরুল চৌধুরী। তাঁর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিকে স্থানীয় পর্যায়ে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও মাদানী পাঠাগারের উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি

error:

নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আপডেট সময় ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬