ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা!

​মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে নেওয়া ‘তালবীজ রোপণ কর্মসূচি-২০২৬’-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

​মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধের পুকুরপাড়ে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ তালের বিচি রোপণ করা হয়।

​উপজেলা প্রশাসন, মাধবপুরের তত্ত্বাবধানে এবং ‘মানবিক ফাউন্ডেশনের, কামরুল ইসলাম খানের উদ্যোগে এর একঝাঁক স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে সম্পূর্ণ কর্মসূচিটি পরিচালিত হয়।

​সমাপ্তি অনুষ্ঠানে তালের বিচি রোপণ করেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

​অনুষ্ঠানে মানবিক টিমের সদস্য সাঈদ বোরহানউদ্দিন জানান,পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ২০২৬ সালে মাধবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গ্রামীণ সড়কে মোট ৮ হাজার তালের বীজ রোপণ সম্পন্ন করা হয়েছে।

​এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তালগাছের ভূমিকা অপরিসীম। বিশেষ করে সম্প্রতি সময়ে বৃদ্ধি পাওয়া বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে তালগাছ দারুণ রক্ষাকবচ হিসেবে কাজ করে।
স্থানীয়দের মাঝে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক ও অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

​কর্মসূচিতে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মানবিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

error:

মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা!

আপডেট সময় ০৯:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬