ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

উপজেলা প্রশাসন, লাখাইয়ের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব।

সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিবার ও ঘর থেকেই দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি পরিকল্পিত প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জহিরুল ইসলাম এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।

এ সময় উপস্থিত ছিলেন লাখাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

error:

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬