ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা Logo লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামজা মাহমুদের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে আনন্দঘন পরিবেশে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ২০২৬ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন অধ্যক্ষ মো. হামজা মাহমুদ।

সাধারণ দিনের মতো ক্লাস শেষে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষকে দেওয়া হয় বিশেষ চমক। অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থী স্বাধীন শাহের তৈরি একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

ড্রোন ভিডিওগ্রাফি, কনটেন্ট ক্রিয়েশন ও রোবোটিকসে দক্ষ স্বাধীন শাহ সম্প্রতি কলেজে ভর্তি হন। কলেজের সবুজ ও নান্দনিক পরিবেশ এবং অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা থেকে তিনি নিজের ড্রোনের মাধ্যমে কলেজের বিভিন্ন দৃশ্য ও কার্যক্রমের ভিডিও ধারণ করেন। পরে শিক্ষকবৃন্দের সঙ্গে পরিকল্পনা করে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে ভিডিওটি তৈরি করেন তিনি।

অডিটোরিয়ামে ভিডিওটি প্রদর্শনের পর সহকর্মী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা, ভালোবাসা ও প্রার্থনায় আবেগাপ্লুত হন অধ্যক্ষ মো. হামজা মাহমুদ।

অনুভূতি প্রকাশ করে অধ্যক্ষ মো. হামজা মাহমুদ বলেন, চাকরিজীবনে বড় বড় কলেজে কাজ করার সুযোগ হলেও অনেক সময় সেখানে প্রাতিষ্ঠানিক দূরত্ব ও কৃত্রিমতা অনুভূত হয়। তবে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ আকারে তুলনামূলক ছোট হলেও এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা অনেক বড়।

তিনি বলেন, প্রতিষ্ঠানের আকার দিয়ে মানুষের আন্তরিকতা পরিমাপ করা যায় না। এই ছোট নীড় থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য আলোকিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় রয়েছে।

সহকর্মী শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কলেজ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

error:

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি

আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬