ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
সেনাবাহিনীকে উত্তেজিত ও বিতর্কিত করতে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

সমসাময়িক বিষয় নিয়ে প্রদত্ত এক বিবৃতিতে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার কারণে জুলাই গণ-অভ্যুত্থান সফল হয়েছে এবং দীর্ঘদিনের জগদ্দল পাথরের মতো আসন গাড়া স্বৈরাচারের পতন হয়েছে।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরাজিত পক্ষ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদেরকে উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এমনকি নামাজে ইমামতি করার বিষয় নিয়ে সেনাপ্রধানকে ঘিরে নানামুখী বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, যে সেনাবাহিনীর সহযোগিতায় এত বড় অর্জন, নতুন বাংলাদেশ গড়ায়ও সেই সেনাবাহিনী সহযোগী ভূমিকা পালন করবে। দেশ অস্থিতিশীল হয় বা জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে ঘিরে সংষ্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নস্যাৎ করতে সেনাবাহিনীকে ঘুটি হিসেবে ব্যবহারের অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী কারও পাতানো ফাঁদে পা দেবে না। জুলাই গণ-অভ্যুত্থানে তারা যেমন জনগণের বিপক্ষে যায়নি, আগামীতেও তারা দেশ ও জাতির পক্ষে থাকবে বলে জনগণ বিশ্বাস করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

আপডেট সময় ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫