ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে মো. ফাহিম (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়।

দণ্ডপ্রাপ্ত ফাহিম দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতেন। সর্বশেষ বাবা-মাকে মারধরের অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২

error:

মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল

আপডেট সময় ০৩:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬