ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য

Oplus_16908288

মাধবপুর প্রতিনিধি:

অদম্য অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) পদে গেজেটেড হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের কৃতী সন্তান আব্দুল কাইয়ুম। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আব্দুল কাইয়ুম ইটাখোলা গ্রামের বাচ্চু মিয়া ও পারভিন বেগম দম্পতির সন্তান। চার ভাই ও এক বোনের পরিবারে বেড়ে ওঠা কাইয়ুম শিক্ষাজীবনের শুরু থেকেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

২০১২ সালে সৈয়দ সাঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং ২০১৪ সালে ঢাকা সিটি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন তিনি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০১৫-২০১৮ সময়ে অনার্স সম্পন্ন করেন ৩.৬৬ সিজিপিএ নিয়ে। ২০১৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে ৩.৬৭ সিজিপিএ অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে ২০২১ সালের মে মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন আব্দুল কাইয়ুম। চাকরির পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যান। দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিশ্রমের পর ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে গেজেটেড হন তিনি।

নিজের সাফল্যের জন্য বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু, সহপাঠী, সহধর্মিণী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, “এই অর্জন আমার একার নয়। বাবা-মায়ের দোয়া ও ত্যাগ, পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা, বন্ধুদের উৎসাহ এবং সহধর্মিণীর মানসিক সমর্থন আমার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “আমার সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আমি কৃতজ্ঞ। ইটাখোলাসহ এলাকার মানুষ সবসময় ভালোবাসা, উৎসাহ ও দোয়া দিয়ে পাশে থেকেছেন। তাঁদের এই ভালোবাসা আমার জন্য অত্যন্ত মূল্যবান।”

নতুন কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও সমাজের কল্যাণে অবদান রাখাই তাঁর লক্ষ্য।

আব্দুল কাইয়ুমের এই সাফল্যে ইটাখোলা গ্রামে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

Tag :

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য

আপডেট সময় ১০:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬