ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি:
বিশ্ব জলাতঙ্ক দিবস–২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও জলাতঙ্ক প্রতিরোধবিষয়ক উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে এবারের প্রতিপাদ্য ছিল—‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত দেশ গড়ি’।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলাতঙ্কের ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং কুকুরসহ অন্যান্য প্রাণীর কামড়ের পর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান। বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ও চিকিৎসা কর্মকর্তা ডা. আলী আহমদ।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর অবহেলা না করে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নিতে হবে।

তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণী সম্পর্কে সতর্কতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জলাতঙ্কমুক্ত দেশ গড়ে তুলতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৯:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬