ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী

মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে চেঙ্গারবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তোফাজ্জল হোসেন ও আবু সালেক মিয়ার দোকানে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যবসায়ী কীটনাশক বিক্রির সঙ্গে জড়িত। তবে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই তারা সার বিক্রি করছিলেন। কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহণ এবং সরকারি বিধিবিধান মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিক্রিতে সরকারি নিয়মকানুন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা

error:

মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬