ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রথমবারের মতো মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মুকুল চন্দ্র রায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, স্থানীয় সাংবাদিক ও সফল কৃষক মোহাম্মদ কবির মিয়া। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, ধান ও সরিষার পাশাপাশি মসলাজাতীয় ফসল উৎপাদনে লাখাইয়ের কৃষকদের আগ্রহ বাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ফসলের আবাদ নিয়ে কৃষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান নতুন জাতের ফসল আবাদে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ নিশ্চিত করতে বুল্লাবাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানে মুড়িকাটা পেঁয়াজের বীজ বিক্রি শুরু হয়েছে। এতে স্থানীয় কৃষকরা সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী বীজ সংগ্রহ করতে পারবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন

error:

আপডেট সময় ০৭:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬