
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করে বাথরুমের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দেওয়া লিখিত অভিযোগে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বাথরুম থেকে বিভিন্ন সিঙ্ক ও ট্যাপ চুরি করে। এর মধ্যে দ্বিতীয় তলা থেকে একটি স্টিলের সিঙ্ক ও দুটি সিঙ্কের ট্যাপ, তৃতীয় তলা থেকে দুটি সিঙ্কের ট্যাপ ও চারটি টয়লেটের ট্যাপ এবং চতুর্থ তলা থেকে দুটি সিঙ্কের ট্যাপ ও তিনটি বাথরুমের ট্যাপ নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম তাদের দেখতে পান। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির ঘটনায় প্রতিষ্ঠানের সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ব্যাহত হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বাংলার খবর ডেস্ক : 


















