ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৫০০ ঘনফুট বালু ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতভর অভিযান শেষে রোববার ভোর ৬টার দিকে উপজেলার হামিদনগর, চলিতাতলা, দয়ালপুর ও দাড়িপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা বালু ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর ভোরে এসব বালু ও ট্রাক্টর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদের তথ্য প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক

error:

বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ

আপডেট সময় ০৯:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬