ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৫.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

১৬০ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। স্যামসন ২২ বলে ৪টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৫৭ রান করেন। এর আগে মাত্র ২০ বলেই ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন তিনি।

অভিষেক শর্মা ১৯ বলে ৩৯ রান করে ফেরেন। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১১ বলে ১১ রান করে আউট হলেও ইশান কিষাণ ও তিলক ভার্মা অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইশান ৩৮ ও তিলক ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে আফগানিস্তানের ইনিংসে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ৩৭ রান। শেষ দিকে রশিদ খান ১৬ বলে ২৮ এবং মোহাম্মদ নবী ১৪ বলে ২০ রান করে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন।

ভারতের হয়ে নিতীশ কুমার রেড্ডি ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

আপডেট সময় ১১:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬