ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অক্টোবরে, নতুন পদ্ধতিতে পরীক্ষা

বাংলার খবর ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তথা ৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী অক্টোবরের মধ্যে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এর আওতায় পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিদ্যমান ১০৬টি পদের সিলেবাস হালনাগাদ করা হয়েছে। পাশাপাশি নতুন ১৩টি পদের জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
এ ছাড়া শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিপত্র প্রণয়নের কাজও চলমান রয়েছে। সিলেবাস ও পরিপত্র অনুমোদন, অনলাইন আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদ এবং প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুমানিক অক্টোবর ২০২৬-এর মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
নতুন বিধিমালায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আগের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। ২০০৬ সালের বিধিমালায় প্রতি পঞ্জিকা বছরে অন্তত একবার পরীক্ষা নেওয়ার বিধান ছিল। তবে ২০২৫ সালের নতুন বিধিমালায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষা আয়োজনের বাধ্যবাধকতা রাখা হয়নি।
ফলে এখন নির্দিষ্ট কোনো বছর বা সময় পরপর পরীক্ষা নেওয়ার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ, শিক্ষক চাহিদা, নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের ওপর ভিত্তি করে পরীক্ষা আয়োজন করা হবে।
নতুন পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র তৈরির কাজও প্রক্রিয়াধীন রয়েছে। ফলে অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তখনই জানা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অক্টোবরে, নতুন পদ্ধতিতে পরীক্ষা

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬