ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন

লাখাইয়ে ৬০নং পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

“ছবছে আওলা ও আ’লা হামারা নবী, ছবছে বালা ও আ’লা হামারা নবী”—শানে রিসালাতের মধুর ধ্বনি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার ৬০নং পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও সীরাত স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং বিদ্যোৎসাহী সদস্য ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, মো. আব্দুল গণি, লিপ্টী রায়, সম্পা রানি দাস এবং গ্রামের বিশিষ্ট মুরুব্বি শামছুল হক ও আরজান মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পবিত্র মিলাদ মাহফিলে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা লুতফুর রহমান। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য সীরাত ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরিশেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ

error:

লাখাইয়ে ৬০নং পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপডেট সময় ১২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬