
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর – ছাতিয়ান সড়কে রাস্তা অবরোধ করে ডাকাতির খবর পেয়ে সেনা সদস্যরা শাহ আলম নামে এক ডাকাতকে আটক করেছে।শাহ আলম ছাতিয়াইন গ্রামের আবু শাহেদের ছেলে।
মাধবপুরে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির জানান,গত বুধবার রাতে ছাতিয়াইন রতনপুর সড়কে একদল ডাকাত সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা চালায়।খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সহযোগীতায় ডাকাতদলের সদস্য শাহ আলমকে আটক করা হয়।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই আশীষ দে জানান,বৃহস্পতিবার সকালে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
মাধবপুর প্রতিনিধিঃ 















