
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কে জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য রাস্তা খোঁড়ার পর দীর্ঘদিন ধরে তা সংস্কার না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির দিনে গর্তে পানি জমে দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়নি। ব্যস্ততম এই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। দ্রুত জনদুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত এই সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলার খবর ডেস্ক : 
























