ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে সপ্রাবির শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত। 

পারভেজ হাসান লাখাই থেকেঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক  সহকারী  শিক্ষক ফৌজদারি মামলায় কারাবাস হওয়ার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন বলে জানা যায় ।

সাময়িক বরখাস্তকৃত শিক্ষক উপজেলার  মোড়াকরি ৬৭ নং আলী হাসান চান রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান। উপজেলা শিক্ষা দপ্তর  সুত্রে জানা যায় সহকারী শিক্ষক মুজিবুর রহমান একটি  ফৌজদারি মামলায় জেল হাজতে গেলে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এক চিঠিতে উল্লেখ করে বলেন যে, মোড়াকরি আলী হাসান চান রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান কে সরকারি চাকুরী আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সাময়িক  বরখাস্ত করা হলো এবং সাময়িক বরখাস্তকালে সরকারী বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য যে বিগত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে মানপুর গ্রামের প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান কে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও তার দলবল নিয়ে সাংবাদিক আব্দুল হান্নান কে মারপিট করে গুরুতর আহত করে।  এ ঘটনায় লাখাই থানায়  মামলা দায়ের করার পর বিগত ১৭ ফেব্রুয়ারী পুলিশ কর্তৃক ধৃত হওয়ার পর বিজ্ঞ আদালতে  জামিনের আবেদন করলে বিজ্ঞ  আদালত জামিনের আবেদন  নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

সহকারী শিক্ষক মুজিবুর রহমান ফৌজদারি মামলায় জেল হাজতে যাওয়ার বিষয়টি জানতে পেরে   সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহকারী শিক্ষক মুজিবুর রহমান কে সাময়িক বরখাস্ত করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সাথে আলাপকালে শিক্ষক মুজিবুর রহমান এর সাময়িক বরখাস্ত এর বিষয়টি নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে সপ্রাবির শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত। 

আপডেট সময় ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫