ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোবাইল দেখতে না দেওয়ায় মাদরাসা ছাত্রের আত্মহত্যা

Oplus_131072

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনা পাথরঘাটা এলাকায় গলায় ফাঁস দিয়ে নাঈম (১১) নামে এক ষষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। বাবা-মা রাতে মোবাইল দেখতে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দেয় সে। 

রোববার (২ মার্চ) সকালে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। 

জানা যায়, নাঈম কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ফরাজির ছেলে। স্থানীয় কে ডি এস দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।  

নিহতের বাবা বাদশা ফরাজি জানান, তারাবি নামাজ শেষে রাতে নাঈম বাসায় এসে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কাছে মোবাইল চেয়েছিল। রাতে তাকে মোবাইল দেওয়া হয়নি। তারপরে নাঈম রুমে চলে যায় আর আমরাও ঘুমিয়ে পড়ি। সকালে পড়তে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়েছে নাঈম। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

মোবাইল দেখতে না দেওয়ায় মাদরাসা ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫