ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইব্রাহিম সিদ্দিকী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের খাদেম, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নায়েবে আমীর, নোয়াপাড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এবং জগদীশপুর জে.সি হাই স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা ইব্রাহিম সিদ্দিকীকে অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানালেন হাজারো মানুষ।

রবিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারাইনপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এই বরেণ্য আলেম ও সমাজসেবক। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাবেক ছাত্র, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমান।

সোমবার জোহর নামাজের পর আল-আরাফাহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মাধবপুরসহ বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্তের এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজার আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী ছিলেন একজন নিরহংকার, দ্বীনদার ও মানবপ্রেমী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

জানাজার নামাজ শেষে দেশ, জাতি ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নারাইনপুর কেন্দ্রীয় মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইব্রাহিম সিদ্দিকী

আপডেট সময় ০৫:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬