ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছুরে রহমানের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লাখাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ এবং সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, স্বনির্ভর বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আলম তালুকদার এবং উপজেলা বিএনপি সদস্য আব্দাল ওয়াদুদ তালুকদার।

এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি সদস্য ফজলে রাব্বি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, বামৈ ইউনিয়ন যুবদলের সভাপতি কাজল মিয়া, ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্থুফা কামাল করসো এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া।

মিলাদ মাহফিলে উপজেলা ছাত্রদল নেতা ও ৫নং করাব ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ। মোনাজাতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল

error:

লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬