ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ ধরে মজুরি বন্ধ: মানবেতর জীবনে ২ হাজার শ্রমিক

মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ ধরে মজুরি বন্ধ: শ্রমিকদের পাশে শাফকাত আহমেদ

মাধবপুর প্রতিনিধি, বাংলা নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অন্যতম বৃহৎ সুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে শ্রমিকদের তলব (মজুরি) বন্ধ থাকায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। এতে বাগানের প্রায় ২ হাজার ২০০ শ্রমিক পরিবারসহ কয়েক হাজার মানুষ চরম অনিশ্চয়তা ও অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। কাজ ও আয় বন্ধ হয়ে যাওয়ায় পুরো বাগান এলাকায় এক ধরণের অচলাবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চা শ্রমিকদের জীবন মূলত সপ্তাহভিত্তিক মজুরির ওপর নির্ভরশীল। গত এক মাস ধরে মজুরি না পাওয়ায় অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। বাজারের সক্ষমতা হারিয়ে অধিকাংশ শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, ২ হাজার ২০০ পরিবার এখন দিশেহারা। তারা দ্রুত বাগান চালু ও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন।

এই দুঃসময়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের পুত্র ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি ব্যক্তিগত উদ্যোগে শ্রমিকদের জন্য ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে চারটি টিউবওয়েল স্থাপনের জন্য আরও ৪০ হাজার টাকা অনুদান দেন।

সহায়তা প্রদানকালে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “শ্রমিকদের এই দুর্দশা দেখে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বাগানের সমস্যা দ্রুত সমাধান হওয়া জরুরি।” অন্যদিকে বাগানের ম্যানেজার বাবুল সরকার জানান, মালিকপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত পাওনা পরিশোধ করে বাগান চালু করার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ ধরে মজুরি বন্ধ: মানবেতর জীবনে ২ হাজার শ্রমিক

আপডেট সময় ০৩:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬