ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চাল চুরির সংবাদ প্রকাশে ক্ষুব্ধ, সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে ভিজিএফের চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, বহরা ইউনিয়ন পরিষদের সামনে কলেজ রোডে বেলাল ডাক্তারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ মসি, যিনি আরটিভি ও দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

মুজাহিদ মসি জানান, বহরা ইউনিয়নের চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ভিডিও নিউজ প্রচারের পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়। হামলার সময় তাকে মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে রক্ষা পান।

এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক ফয়সলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল বলেন, সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে ভুল সংবাদ প্রচারের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ, মাদক সংশ্লিষ্টতা ও চাল চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

চাল চুরির সংবাদ প্রকাশে ক্ষুব্ধ, সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ

আপডেট সময় ০৬:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬