ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা-বাগানের অভ্যন্তরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের সেকশন নং-০২ ও ০৪ এর মাঝামাঝি একটি ছড়া থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সুরমা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায় বাদী হয়ে মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বেলচা-কোদাল দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে এবং তা দুটি মাহিন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে অন্যত্র নিয়ে যাচ্ছে।

এ সময় ঘটনাস্থল থেকে পান্না মুন্ড নামে একজনকে আটক করা হয়। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে অন্যদের পরিচয় জানা যায়।

পরবর্তীতে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি ও দুটি বালুভর্তি ট্রাক্টর জব্দ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চা-বাগানের ছড়া ও টিলা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। এতে চা-বাগানের ছড়ার পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এ ঘটনায় পান্না মুন্ডসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১

আপডেট সময় ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬