ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে এই ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, একটি প্রজেক্টাইল আল-খারজ এলাকার ওই আবাসিক ভবনে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।

আল-খারজ শহরটি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

এর আগে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে আল-খারজ এলাকার একটি রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছিল তারা।

তবে এই হামলায় ব্যবহৃত মিসাইলটি ইরানের কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি সৌদি কিংবা ইরানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকে ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

আপডেট সময় ১২:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬