ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য — সৈয়দ শাহজাহান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপ-এর পরিচালক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, “মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”

বুধবার সকালে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর উদ্যোগে এবং সৈয়দ ইশতিয়াক আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলা-র চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

একইদিন বহরা ও ধর্মঘর ইউনিয়নেও সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দ মোঃ শাহজাহান আরও বলেন, “রমজানের শিক্ষাই হলো সংযম ও সহমর্মিতা। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো মানুষ কষ্টে থাকবে না।”

ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

বুধবার দুপুরে বিতরণকালে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সভাপতি ফজলুর রহমান, আঃ আলীম মীর বাদল, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, ওসমান গণি, তাইফুর রশিদ, আক্তার মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হামিদুর রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য — সৈয়দ শাহজাহান

আপডেট সময় ০৫:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬