ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

তাহেরির মাহফিলে বাধার প্রতিবাদ জানালেন সাংবাদিক অলিউল্লা নোমান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

পবিত্র রমজান মাসে ধর্মীয় ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লা নোমান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মতভেদের কারণে কোনো বক্তার মাহফিল বন্ধ করে দেওয়া বা পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়া সঠিক পথ হতে পারে না। গিয়াস উদ্দীন তাহেরির ওয়াজ মাহফিল ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন করা কি কোনো অপরাধ? শুধু সেই কারণে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেটি সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার।”

অলিউল্লা নোমান আরও বলেন, প্রশাসনের প্রধান দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। রমজানের মতো সংবেদনশীল সময়ে উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো নির্দিষ্ট পক্ষকে তুষ্ট করতে গিয়ে ধর্মীয় আবেগ ও অধিকার খর্ব করা অনুচিত।

তিনি আশা প্রকাশ করেন, মাধবপুরের মুরাদপুরে আয়োজিত মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আয়োজক ও বক্তারা নির্বিঘ্নে বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি কোনো প্রকার উস্কানিতে কান না দিয়ে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

তাহেরির মাহফিলে বাধার প্রতিবাদ জানালেন সাংবাদিক অলিউল্লা নোমান

আপডেট সময় ০৫:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬