ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের সমর্থনে মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নারীদের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলটি মাধবপুর পৌর এলাকার ঢাকা–সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিয়া বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণমিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নারী নেত্রী ও কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারীদের সক্রিয় উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

গণমিছিলে নেতৃত্ব দেন মাধবপুর পৌর বিএনপির সদস্য হাজী সুলেমানের সহধর্মিণী রুনা আক্তার। এ সময় নারী নেত্রীরা বলেন, মা-বোনদের ঐক্যবদ্ধ শক্তিই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে।

সংক্ষিপ্ত বক্তব্যে রুনা আক্তার বলেন, তিনি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তাদের অনুপ্রাণিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। নারীরা জেগে উঠলে কোনো শক্তিই এই বিজয় ঠেকাতে পারবে না। ধানের শীষই জনগণের আশা ও ভরসার প্রতীক।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬