ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সরাইলের ইউএনওর বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় একাধিক গুরুতর অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। এসব বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতাপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, এর আগেও বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ইউএনও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং কথাবার্তায় মনে হয়েছে তিনি একটি নির্দিষ্ট দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন। একজন স্বতন্ত্র নারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। প্রতিকার চেয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার গণমাধ্যমকে জানান, তার পক্ষ থেকে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। তিনি বলেন, রুমিন ফারহানার সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছে এবং তিনি দায়িত্বের বাইরে কোনো আচরণ করেননি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সরাইলের ইউএনওর বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার

আপডেট সময় ০৯:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬