ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের শেষ পর্যায় চলছে। শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের অন্যতম ধর্মীয় রাত শবেবরাত পালিত হয়।

সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী নির্ধারিত দিনে মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং পরবর্তী দিন থেকে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যেতে পারে। এ কারণে ওই দিন খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে পরবর্তী দিনে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়াসহ কয়েকটি দেশে টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

এই হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে সম্ভাব্যভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শবেবরাত পালিত হতে পারে। বাংলাদেশে যদি একই দিনে শাবানের চাঁদ দেখা যায়, তাহলে সে রাতেই শবেবরাত পালিত হবে। অন্যথায় দেশে শবেবরাত পালনের তারিখ একদিন পিছিয়ে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ

আপডেট সময় ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬