ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ Logo মাধবপুরে সুরমা চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার Logo মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, জব্দ ৫ ড্রেজার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা Logo পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন Logo ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প Logo মাধবপুরে ঈদের আনন্দে ফিরলো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা

ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসতে পারে ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে দলের পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দলীয় সূত্র জানায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচির বাইরে ডাকা এই বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে। পরবর্তীতে দলের কাউন্সিলে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন নেওয়া হবে।

এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।

দলের চেয়ারপারসনের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণের মাধ্যমে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারপারসনের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় গঠনতন্ত্রের আলোকে তিনি ইতোমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছেন বলে দলীয় নেতারা মনে করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ

error:

ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসতে পারে ঘোষণা

আপডেট সময় ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬