ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিদ্যুৎ লাইনের স্থানান্তর কাজে মাধবপুরে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক সম্প্রসারণ কাজের অংশ হিসেবে বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় এই লাইন স্থানান্তর কাজ পরিচালিত হবে।

মাধবপুর সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এর আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে জনস্বার্থে জরুরি এ কাজটি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাধবপুর সাব-জোনাল অফিসের এজিএম (ও অ্যান্ড এম) জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই বৈদ্যুতিক লাইন স্থানান্তর কাজ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিদ্যুৎ লাইনের স্থানান্তর কাজে মাধবপুরে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

আপডেট সময় ১০:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬