ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

জামিন পেলেন হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালতে শুনানি শেষে মাহাদীর জামিন মঞ্জুর করা হয়। মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তাকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আদালতে হাজির করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এদিকে মাহাদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ কারণে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে মাহাদী হাসানকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে আটক করে পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, মাহাদী হাসানকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ থানায় এক ঘটনায় ওসির সঙ্গে মাহাদী হাসানের উত্তপ্ত কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

জামিন পেলেন হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

আপডেট সময় ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬